জায়গা আছে, কিন্তু খেলাধুলা নেই- অবহেলায় বঞ্চিত শিশুরা

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে তিনতলা ভবন, আছে খেলার মাঠের জায়গাও। কিন্তু সামান্য বৃষ্টিতেই সেই মাঠ ডুবে যায় পানিতে। ফলে বছরের অধিকাংশ সময়ই মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, আর কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত থাকে।
‎

স্কুলের সামনে সাদুল্লাপুর- ধাপেরহাট ব্যস্ত মেইন রাস্তা
‎পশ্চিম ও দক্ষিণ পাশেও সড়ক‎ নেই বাউন্ডারি, নেই নিরাপদ খেলার পরিবেশ।

‎স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি জানানো হলেও এখনো মাঠ ভরাটের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু আশ্বাসই মিলেছে বারবার।
‎একজন অভিভাবকের কথায়- ‎মাঠ তো আছে, কিন্তু ব্যবহার করার মতো না। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। বাচ্চারা খেলবে কোথায়?
‎বিশেষজ্ঞদের মতে, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। অথচ একটি সরকারি বিদ্যালয়ে সেই মৌলিক সুযোগই নিশ্চিত হয়নি।
‎

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

জায়গা আছে, কিন্তু খেলাধুলা নেই- অবহেলায় বঞ্চিত শিশুরা

আপলোডের সময় : 07:37:03 am, Wednesday, 6 May 2026