
’United in Humanity’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার ৭ মে সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ড. মইনুল হাসান সাদিক।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
দিবসটি উপলক্ষে পরে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবতার কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।