1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৯ বার

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের সভাপতিত্ব, সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

‎সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।

‎তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে সক্ষম হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ সরকার ও সদস্যসচিব ফারুক মিয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক মাস্টার, উড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিবুল্যা সরকার ছকু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকলাসুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎বক্তারা সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com