1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ পলাতক - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ পলাতক

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৮ বার
বগুড়ার নন্দীগ্রামে ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে দোকানঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনারপাড়া হাটখোলা বাজারে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

​এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। সোমবার দুপুর ১টার দিকে শিশুটি তার দুলাভাইয়ের চায়ের দোকানে যায়। ওই সময় দোকানের মালিক ঘুমিয়ে থাকার সুযোগে প্রতিবেশী মৃত কাশেম আলীর ছেলে আবু বক্কর (৬৫) শিশুটিকে কৌশলে ফুসলিয়ে পাশের একটি কাঁচামালের দোকানে নিয়ে যান। সেখানে দোকানের সাটার নামিয়ে শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।

এ সময় শিশুটির এক আত্মীয় বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং স্থানীয়দের খবর দেন। জনগণের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বৃদ্ধ আবু বক্কর দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

​ভুক্তভোগী শিশুটির মা অত্যন্ত অসহায়। মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা এই নারী গত ৫-৬ বছর ধরে স্বামীর থেকে আলাদা থেকে বড় বোনের বাড়িতে মেয়েকে বড় করছেন।

ভুক্তভোগীর মা জানান, ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়া বা আপস-মীমাংসার চেষ্টা করলেও তিনি ন্যায়বিচারের আশায় অনড় থাকেন। মেয়ের ভবিষ্যৎ এবং সামাজিক সম্মানের কথা ভেবে প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

​এ বিষয়ে নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাম মোহাম্মাদ গণমাধ্যমকে জানান, ঘটনাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, একজন ৬৫ বছর বয়সী বৃদ্ধ কর্তৃক ৬ বছরের শিশুর ওপর এমন অমানবিক আচরণের ঘটনায় পুরো দাসগ্রাম এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com