1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মবিরোধী মানববন্ধনে হামলা, বিএনপি নেতা আহত - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মবিরোধী মানববন্ধনে হামলা, বিএনপি নেতা আহত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৮ বার

গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী মোঃ শাহজালাল আহত হয়েছেন।
রোববার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ২০০৯ সাল থেকে একটি কথিত দলিল লেখক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, জাল স্ট্যাম্প ব্যবহার এবং নানা অনিয়ম চালিয়ে আসছে। স্থানীয়দের দাবি, বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।
মানববন্ধনের সময় হঠাৎ একদল ব্যক্তি শাহজালালের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তাকে টেনে হিঁচড়ে অফিসের ভেতরে নিয়ে মারধর করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যবসায়িক অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে আহত শাহজালাল গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত ও বিচার এবং অফিসের অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন। না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com