1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী ছোট শিমুলতলা জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী ছোট শিমুলতলা জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ বার

পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা নির্মাণাধীন দৃষ্টিনন্দন মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৩ মে সকালে ছোট শিমুলতলা জামে মসজিদের ছাদ ঢালাই এর কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদ কমিটির সভাপতি আমিজুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) অধ্যক্ষ আবুল কাওসার মাওঃ নজরুল ইসলাম লেবু, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা সভাপতি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী খাইরুল ইসলাম চাঁন,গাইবান্ধা জেলা যুব বিষয়ক সহ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদল সভাপতি মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, বিএনপি নেতা আলম মিয়া,বকুল মিয়া,সুজন মিয়া,সুমন মিয়াসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন অত্র মসজিদ কমিটির সহ সভাপতি কামরুজ্জামান মন্ডল,সাধারণ সম্পাদক শফিকুল আলম,ক্যাশিয়ার সাজু মিয়া,আঃখালেক মন্ডল,বাবু মিয়া,হোসেন আলী,মোকলেছ মন্ডল, আমিনুল ইসলাম,খাদেম আলী প্রমুখ। এসময় সংসদ সদস্য নজরুল ইসলাম লেবু মাওলানা মসজিদের ছাদ ঢালাই এর জন্য নগদ পাঁচ হাজারসহ এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ছোটশিমুলতলা সমাজের মুসুল্লিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। ছোট শিমুলতলা জামে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন হলে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদতের জন্য আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি হবে। এসময় মসজিদের নির্মাণ কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করে দোয়া করেন অত্র মসজিদের পেশ ইামাম হাফেজ মাওলানা রুহুল আমিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com