1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্ত্রীর খোঁজ চাওয়াকে কেন্দ্র করে গাইবান্ধায় সশস্ত্র হামলা, ছেলেকে কুপিয়ে গুরুতর জখম - Youth Tv news
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্ত্রীর খোঁজ চাওয়াকে কেন্দ্র করে গাইবান্ধায় সশস্ত্র হামলা, ছেলেকে কুপিয়ে গুরুতর জখম

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২০ বার

গাইবান্ধা সদর উপজেলার চকগয়েশপুর গ্রামে স্ত্রীর খোঁজ জানতে চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধের পরিবারের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাজা মিয়া (৩৫), যিনি বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগকারী মোঃ মহির উদ্দিন (৭২), পিতা-মৃত শামছুল হক, জানান তার স্ত্রী মোছাঃ আছিয়া বেগম দীর্ঘদিন ধরে নিখোঁজ। সম্প্রতি তিনি জানতে পারেন, ঢাকায় বসবাসরত মোঃ শামীম (৫০) পিতা-মৃত ছাত্তার এর বাড়িতে তিনি অবস্থান করছেন। গত ১৮ মে সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে শামীম ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দেন। পরে ছেলে রাজা মিয়া তাকে উদ্ধার করেন।
এরপর শামীম (৫০), মোঃ দুখু মিয়া (৪৫), মোঃ ছাইফুল (৬০), মোছাঃ শাহানা (৩৫), মোঃ রাব্বী (২২) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে মহির উদ্দিনের বাড়িতে হামলা চালায়। তারা রাজা মিয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং দুখু মিয়া তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে।
গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, রোগীর শরীরে ধারালো ও দেশীয় অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। মাথা ও কানসহ বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত থাকায় তাৎক্ষণিক সেলাই ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহত রাজা মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com