1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ভুমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত - Youth Tv news
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ভুমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ বার

গাইবান্ধায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ (১৯ মে) মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয় ভাবে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । উদ্বোধনীতে ভার্চুয়ালী যুক্ত গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জনসচেতনা মুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা ষ্টলগুলো থেকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলন সহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় । শুরু হওয়া মেলা চলবে ২১ মে পর্যন্ত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com