1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিবির সাঁড়াশি অভিযানে ৪০০ পিস ইয়াবা জব্দ: দুই মাদক কারবারি আটক - Youth Tv news
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিবির সাঁড়াশি অভিযানে ৪০০ পিস ইয়াবা জব্দ: দুই মাদক কারবারি আটক

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮ বার

গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কঠোর সাঁড়াশি অভিযানে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানাধীন বোয়ালী ইউনিয়নের নসরৎপুর এলাকায় সাঘাটা–গাইবান্ধা পাকা সড়কের মো: মহসিন আলীর দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে মোঃ আরিফ খানকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২টি নীল রঙের জিপার প্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই অভিযানে মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোঃ সাব্বিরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন-এর কঠোর নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালেব সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com