1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে মেয়েকে উত্যক্তে প্রতিবাদ করায় বাবাকে মারপিট আটক ৪ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে মেয়েকে উত্যক্তে প্রতিবাদ করায় বাবাকে মারপিট আটক ৪

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ বার

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলে যাওয়ার পথে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারপিট করেছে বখাটেরা। এ ঘটনায় চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার মারপিটের শিকার বাবু মির্জা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম এলাকার মৃত ইসমাইল ভুইয়ার ছেলে মো. আজিজুল হক হৃদয় (২০), গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে নাজমুল হোসেন রোকন ভুঁইয়া (২৫), খোকশাবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে রাশেদ উদ্দিন ভুঁইয়া (৪২)।

জানাযায়, দৈনিক মানব জমিন পত্রিকার এনায়েতপুর প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলম বাবু মির্জার মেয়ে এনায়েতপুর কেজির মোড়ে আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়ার পথে আজিজুল হক হৃদয় তাকে প্রেম নিবেদনের মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি তার মেয়ে পরিবারকে জানালে অভিযুক্ত আজিজুল হক হৃদয়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন বাবু মির্জা। এতে আরও ক্ষিপ্ত হন বখাটে আজিজুল হক হ্নদয়। এ অবস্থায় মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল তার মেয়ে। কেজির মোড় এলাকায় পৌঁছলে আজিজুল হক হৃদয় তার হাত ও ওড়না ধরে টানাটানি শুরু করেন। খবর পেয়ে তাৎক্ষণিক বাবা বাবু মির্জা ঘটনাস্থলে যান এবং তার মেয়েকে উত্ত্যক্তের ব্যাপারে প্রতিবাদ করেন। এ সময় এজাহার নামীয় সাত আসামিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবু মির্জার ওপর আক্রমণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে গ্রেপ্তার করে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ৪ বখাটেকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com