1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় সিম মেলায় চাঁদা দাবির অভিযোগ, সাকিল নামের সুপারভাইজারকে পিটিয়ে আহত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় সিম মেলায় চাঁদা দাবির অভিযোগ, সাকিল নামের সুপারভাইজারকে পিটিয়ে আহত

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫০ বার

 

গাইবান্ধা শহরের কাউয়া চত্বরে গ্রামীণফোনের সিম মেলাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক সুপারভাইজারকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের ব্রীজ রোড (কালিবাড়ী) এলাকার বাসিন্দা মোছাঃ শামীমা আক্তার রুম্পা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহুরীপাড়া এলাকার বিলাস চন্দ্র দাস ও নাঈম খাঁন বিহারীসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে গাইবান্ধা পৌর এলাকার কাউয়া চত্বরে গ্রামীণফোনের সিম মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। এসময় অভিযুক্তরা সেখানে গিয়ে কর্মরতদের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। কর্মীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গ্রামীণফোনের জেলা সুপারভাইজার মোঃ সামছুজ্জোহা শাকিলের কাছেও চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, বিলাস চন্দ্র দাস লোহার রড দিয়ে শাকিলের নাক, মুখ ও কপালে আঘাত করে গুরুতর জখম করেন। অপর আসামি নাঈম খাঁন বিহারী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অন্য আসামিরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।
এসময় অভিযুক্তরা শাকিলের পকেটে থাকা অফিসের নগদ ১১ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com