1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় অচেতন অবস্থায় উদ্ধার দুই অজ্ঞাত ব্যক্তি, পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় অচেতন অবস্থায় উদ্ধার দুই অজ্ঞাত ব্যক্তি, পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৪ বার

 

গাইবান্ধায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। বর্তমানে তারা হাসপাতালের অতিরিক্ত ১১ ও ১২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তাদের জ্ঞান ফেরেনি এবং তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ-উর রহমান। তিনি জানান, দুই রোগীর শরীরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক বা আগাছানাশক জাতীয় কোনো বিষ তাদের খাওয়ানো হয়েছে। এর সঙ্গে চেতনানাশক পদার্থের মিশ্রণও থাকতে পারে।
তিনি আরও বলেন, “মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও আগে চিকিৎসা দেওয়া সম্ভব হলে রোগীরা তুলনামূলক নিরাপদ অবস্থায় থাকতে পারতেন।”
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল ফারুক জানান, রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতাল অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন ছিল। তবে পুলিশ রেফারেন্সে ভর্তি হওয়ায় প্রশাসনিক জটিলতায় রেফার প্রক্রিয়া বিলম্বিত হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার মধ্যরাতে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, “অচেতন দুই ব্যক্তিকে উদ্ধার করে সোমবার ভোর ৪টার দিকে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে রংপুর থেকে সিআইডির একটি দল কাজ করছে। তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তবে সার্ভারজনিত সমস্যার কারণে এখনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিফ-উর রহমান বলেন, “অজ্ঞাত দুই রোগীর এখনো জ্ঞান ফেরেনি। তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এখনও সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ঘটনার প্রকৃত কারণ এবং অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com