1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৮ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে বিষাক্ত অ্যালকোহল ও মাদকদ্রব্য মিক্সিং করে পান করায় সোহাগ মন্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আজ রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়। নিহত সোহাগ তরফকামাল গ্রামের বাসিন্দা।

​জানা গেছে, গতকাল শনিবার তরফকামাল গ্রামের সোহাগ মন্ডল, তার সহোদর ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মজিবর রহমান—এই তিনজন মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট একসাথে মিশ্রণ করে ঘরে তৈরি এক ধরনের মাদক পান করেন। পানের কিছুক্ষণের মধ্যেই তারা তীব্র অসুস্থ হয়ে পড়েন।

​স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ রবিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়। বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com