1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৬ বার

 

গাইবান্ধা জেলার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে ২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম ও মোছা: সাদিয়া আফ্রিন বিজলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) লক্ষ্মণ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দঘন অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে পিটিআই প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com