1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৯ বার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামে জমি সংক্রান্ত মামলার জেরে পিতাকে হত্যা, বাড়িঘরে হামলার ঘটনায় আবারো মামলা দায়ের করায় পুনরায় প্রাণনাশের হুমকি দিয়েছে জনৈক ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত পুর্বক ভুমিদস্যুদের বিচার চেয়ে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র কার্যালয়ে ২৩ জুন দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য । সূত্রে জানা গেছে, ওয়ারিস সূত্রে প্রাপ্ত ৯৫ শতক জমির দলিল ও কাগজপত্র না দেখিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধ উপায়ে তা ভোগ দখল করে আসছে নয়া মিয়ার পুত্র ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা। কোর্টে মামলা চলমান থাকায় গত বছরের জুলাই মাসে উল্লিখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে আবারো মন্টু মিয়াদের বাড়িঘরে হামলা চালায়। এতে মন্টু মিয়ার পিতা গুরুতর অসুস্থ

হয় এবং কয়েক দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। পরে সেই ঘটনায় পুনরায় মামলা করায় আবারো ক্ষিপ্ত হয়ে ওঠে সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।
তারা নানানভাবে গুম ও খুনের হুমকি ধামকি দিয়েই আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মন্টু মিয়া।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা এবং মামলার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া ও পরিবার।
অপরদিকে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল মোবাইলে বলেন তাদের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এসব কিছুই তাদের সাজানো নাটক বলেও দাবি করেন সোহেল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com