1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪২ বার

গাইবান্ধা সদরের হরিনসিংহায় আবু রায়হান প্রধান(২১) নামে এক কিশোর কে দিঘিতে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু মো. সাকিব মিয়া(১৮) ও মো. রিফাদ মিয়া(১৬) কে ছাব্বিশ দিন পর ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ(১২ জুলাই) রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১৬ জুন বিকেলে নিহত আবু রায়হানের দুই বন্ধু সাকিব ও রিফাত বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং দিঘিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রায়হান কে তারা দুজন মারধর করে এবং পানিতে চুবিয়ে রাখে।

এরপর রায়হান অচেতন হয়ে পড়লে তারা ফেলে রেখে চলে যায়। প্রতিবেশীরা রায়হান কে অচেতন অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই নৃশংস হত্যাকান্ডের পর ১৯ জুন নিহত রায়হানের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং: ৪৪।

গ্রেফতার এড়াতে আসামিরা গা ঢাকা দেয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের ধরতে মাঠে নামে র‌্যাব। গোয়েন্দা তৎপরতা চালায়। র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাকিব ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্নগোপন রয়েছে।

পরে গতকাল ১১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাবের চৌকস সদস্যরা সেই জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর থানাধীন সেন্টার শপিং মলের সামনে থেকে হত্যা মামলা এজাহার নামীয় আরেক আসামি রিফাত কে সেই দিন রাত ১১ টার দিকে গ্রেফতার করে। গ্রেফতার সাকিব মিয়া গাইবান্ধা সদরের হরিনসিংহা গ্রামের মো. জবান আলীর ছেলে আর রিফাদ একই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার

মোঃ সুজা মিয়া
ক্রাইম রিপোর্ট গাইবান্ধা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com