1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে গুচ্ছ গ্রামে গাঁজা চাষ, প্রশাসনের অভিযানে ধ্বংস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে গুচ্ছ গ্রামে গাঁজা চাষ, প্রশাসনের অভিযানে ধ্বংস

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের মদিয়ারপুকুর গুচ্ছ গ্রাম থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা গাছ দুটি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা গাছ দুটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় যুবক শাহ আলম কবির প্রশাসনকে গাঁজা গাছ থাকার বিষয়ে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাছ দুটি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, মাদকদ্রব্যের চাষ ও বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদেরও আহ্বান জানান তিনি।স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের অভিযান সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com