1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রেলগেট অবরোধ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রেলগেট অবরোধ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

 

গাইবান্ধায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

সোমবার শহরের বিভিন্ন সড়কে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে শিক্ষার্থীরা শহরের ১ নম্বর রেলগেট অবরোধ করলে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, অনুকূল ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষাকে রাজনীতিমুক্ত রাখা। আন্দোলনকারীরা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে ব্যর্থ হচ্ছে এবং প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
“গাইবান্ধার সকল এইচএসসি শিক্ষার্থী-২০২৬” ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com