1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাহেলা খাতুনের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের তদন্ত জোরদার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাহেলা খাতুনের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের তদন্ত জোরদার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭১ বার

 

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (এমডব্লিউভি) ১৪তম গ্রেডের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ রাহেলা খাতুনের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিস্ফোরক অভিযোগ উঠেছে।

১৪তম গ্রেডের একজন সাধারণ কর্মচারী হয়েও রাহেলা খাতুন আজ কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক। গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র খা-পাড়ায় তার নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তিন গাছের তল এস কে এস স্কুলের পশ্চিম পার্শ্বে প্রায় ০৭ থেকে ০৮ শতাংশ জায়গা কেনা আছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। তার গ্রামের বাড়ি হরিরামপুরের বুড়ির ভিটায় আবাদি জমি এবং জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।

অবৈধভাবে অর্জিত বিপুল সম্পদের সুনির্দিষ্ট প্রমাণসহ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বড় ধরনের অনুসন্ধান চলমান রয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশ করে কোটি টাকার মালিক বনে যাওয়া এই রাহেলার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন গাইবান্ধার সর্বস্তরের জনগণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com