1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার

 

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল (২৬ জুলাই) রোববার দুপুরে জেলা শুভ সংঘের আয়োজনে শহরের সুখ নগর এলাকায় অবস্থিত চেম্বার অব কমার্সের মিলনায়তনে এই সেলাই বিতরন করা হয়।

৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষন কোর্সের সফল ভাবে প্রশিক্ষন শেষ করা সদর, ফুলছড়ি-সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার ৩৬ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার,বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথা সাহিত্যক ইমদাদুল হক মিলন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক মো. ইদ্রিসউজ্জামান মোনা, নাট্যকর্মী মানিক বাহার। এছাড়া বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় ও জেলা বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভ সংঘের এই মহৎ উদ্যোগের ফলে গ্রামীন পর্যায়ে অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে টেকসই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বক্তারা আরো বলেন, সমাজ কে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। নারীদের সামাজিক ভাবে অগ্রগতি ছাড়া সমাজে উন্নয়ন সম্ভব না। সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকার ভোগী নারীরা জীবন মানের উন্নয়ন ঘটাবেন এমন প্রত্যাশা করেন বক্তারা।

অপরদিকে বিনামুল্যে প্রশিক্ষন ও সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com