1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো এআরবি ব্রিকসের চিমনি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো এআরবি ব্রিকসের চিমনি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার

 

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের প্রথম ধাপে বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত এআরবি ব্রিকসের চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের পক্ষে এসআই নাজমুল ইসলাম এবং আনসার সদস্য নায়েক মো. কাসেম সহযোগিতা করেন।

জানা গেছে, সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রথম অভিযান। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ১৬টি বৈধ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বাকি ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সাঘাটায় এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মধ্য দিয়ে প্রথম পর্যায়ের অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসনের এ অভিযানের মধ্য দিয়ে গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কার্যক্রম জোরদার হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com