1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শিহাব (২১), জনি (২৮), মিন্টু প্রামানিক (৩৮), খায়রুল বাশার (৪০), গোলাম মোস্তফা (২৮) ও নাজমুল হোসেন (৩০)। তারা বগুড়া সদর, শাজাহানপুর ও দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিএনসি জানায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের সাজা প্রদান করেন।

সাজার মধ্যে শিহাবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, জনিকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড, মিন্টু প্রামানিককে ১ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড, খায়রুল বাশারকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, গোলাম মোস্তফাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং নাজমুল হোসেনকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি আরও জানায়, অভিযানে জব্দ করা গাঁজা ও ইয়াবা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা তাদের অন্যতম লক্ষ্য। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com