1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সুযোগ কাজে লাগাতে পারলো না বার্সা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সুযোগ কাজে লাগাতে পারলো না বার্সা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১১৯ বার
সুযোগ কাজে লাগাতে পারলো না বার্সা

স্পোর্টস ডেস্ক,

আগের দিন ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তার পর দুইয়ে থাকা জিরোনাও মাঠ ছেড়েছে হার নিয়ে! তাতে বার্সেলোনার সুযোগ ছিল দুইয়ে ওঠার এবং শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। তাতো হলোই না উল্টো অ্যাথলেতিক বিলবাওর সঙ্গে গোলশূন্য ড্র করে তারা পয়েন্ট হারিয়েছে। লা লিগায় ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষেই অবস্থান করছে। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

বার্সেলোনা ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। পয়েন্ট হারানোর ম্যাচে বড় ধাক্কাও খেয়েছে বার্সা। মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রি প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কড়া চ্যালেঞ্জের পর ডান পায়ে চোট পেয়ে ডি ইয়ং মাঠ ছাড়েন ২৬ মিনিটে।

বিরতির আগে পায়ের ইনজুরিতে কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন পেদ্রি। নিষ্প্রাণ প্রথমার্ধে বার্সার হয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন হোয়াও কানসেলো। বিলবাও গোলরক্ষক হাত দিয়ে চেষ্টা করলেও বল জালে ঢুকতে যাচ্ছিল। তখন গোললাইন থেকে সেটি ক্লিয়ার করেন বিলবাওর এক ডিফেন্ডার।

বিরতির পর স্বাগতিক বিলবাও আক্রমণে ধার বাড়িয়েছিল। কিন্তু বার্সা রক্ষণে গিয়ে বার বার হতাশ হতে হয় তাদের। ড্রয়ের আগে অ্যাথলেতিক বিলবাও টানা ১০ ম্যাচ জয়ের ধারাবাহিকতা নিয়ে খেলতে নেমেছিল। ড্র করায় ৫০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পাঁচ নম্বরে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights