1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেরিতে হলেও ‘এ’ দলের সঙ্গে যোগ দিচ্ছেন জাকের-মুশফিক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেরিতে হলেও ‘এ’ দলের সঙ্গে যোগ দিচ্ছেন জাকের-মুশফিক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩ বার

ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি জাকের আলি অনিক ও পেসার মুশফিক হাসান। তবে সেই সমস্যার সমাধান অবশেষে অবসান হচ্ছে।

আজ শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশ ‘এ’ দলের এই দুই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। ভিসা জটিলতার কারণে জাকের ও মুশফিকের সফর পিছিয়ে গেলেও এবার তারা দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন।

দুজনকেই দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে পাওয়া যাবে। অর্থাৎ সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি মিস করলেও দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামার সুযোগ থাকছে তাদের।

প্রিটোরিয়ায় আগামী ২৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচের পাশাপাশি দুই দলের মধ্যে তিনটি একদিনের ম্যাচও অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com