1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্য বিয়ে হয়: সংসদে প্রতিমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশে অর্ধেকের বেশি নারীর বাল্য বিয়ে হয়: সংসদে প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯৬ বার
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্য বিয়ে হয়: সংসদে প্রতিমন্ত্রী

ইয়ুথ ডেস্ক : জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

মুজিবুল হক চুন্নু তার প্রশ্নে করোনাকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, অসচ্ছল পরিবারের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার হার আগের যেকোনও সময়ের চেয়ে বেশি। মেয়েশিশুদের জন্য সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।

জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯’ তুলে ধরে বলেন, বাংলাদেশে বাল্য বিবাহের হার ১৫ বছরের নিচে ১৫ দশমিক ৫০ শতাংশ এবং ১৮ বছরের নিচে ৫১ দশমিক ৪০ শতাংশ। প্রতিমন্ত্রী বাল্য বিবাহ প্রতিরোধে ১৭টি পদক্ষেপের কথা তুলে ধরেন।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাল্য বিবাহ প্রতিরোধে ৬৪টি জেলায় বাল্য বিবাহ প্রতিরোধে মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। ২০১৫ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১২ হাজার ১৫০ বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে বলে সিমিন হোসেন রিমি জানান।

সরকার দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১২ হাজার ১৫০টি বাল্য বিয়ে রোধ করা গেছে। একই সময়ে বাল্য বিয়ে রোধে ৪৩ হাজার ৭৭৭টি উঠান বৈঠক করা হয়েছে। সরকার দলীয় এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৫ লাখ ৯ হাজার ৮৭০জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

দুই বছরে ১৭০ রেল দুর্ঘটনা, সরকার দলীয় সংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ২০২২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রেলপথে ১৭০টি দুর্ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ৪৯ জনের প্রাণহানি ঘটেছে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, বিনা টিকেটে ট্রেন ও ট্রেনের ছাদে ওঠা বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হয়েছে। এতে টিকিট-বিহীন যাত্রী প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সমন্বয়ে নিয়মিত টিকিট চেকিং কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে বিনাটিকেটের যাত্রী ও ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণকারী পাওয়া গেলে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানান মন্ত্রী।

সরকার দলীয় এমপি সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, পায়রাবন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হয়েছে। অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী অনুসন্ধানের লক্ষ্যে ২০২২ সালের ৫ এপ্রিল প্রকল্পের পিডিপিপি রেলপথ মন্ত্রণালয় থেকে ইআরডি এবং পরিকল্পনা কমিশনে পঠানো হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা নির্ধারিত হলে ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা তহবিল, সরকার দলীয় এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সড়কে ‘পরিবহন আইন, ২০১৮’-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে গত ২৪ জানুয়ারি পর্যন্ত ১৩৩ কোটি ৯৫ হাজার ৮৮৮ টাকা জমা পড়েছে। তহবিল থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ যাবৎ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১৪ জনকে ৯ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

সরকার দলীয় এমপি আলী আজমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বরিশাল-ভোলা সড়কের তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর ১০ দশমিক ৮৬ কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির জন্য সাম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। বাংলাদেশে ভবিষ্যতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জন্য প্রণীত মাস্টার প্ল্যানের মধ্যে প্রস্তাবিত সেতুটি অন্তর্ভুক্ত আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com