
গাইবান্ধা শহরের ভিএইড রোডের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণজিৎ বকশী সূর্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
তবে তার গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ ও তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।