শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড় ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে আসামীদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া এলাকার রানা (২০), শিবগঞ্জের গড় মহাস্থান এলাকার মো: আব্দুর রাজ্জাক (৩০), মহাস্থান নামাপাড়া এলাকার মো: টিটু (৫২), আদমদীঘি উপজেলার কুসুম্বি সোনারপাড়া এলাকার সুমন (২৭) এবং শিবগঞ্জের ঝামুতপুর এলাকার মো: মামুন (২৮)।

​আটককৃত ৫ আসামীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​উদ্ধারকৃত মাদকদ্রব্য অভিযান পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপলোডের সময় : 08:43:58 pm, Wednesday, 2 September 2026