1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার

বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা খাতুন (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামে নিজ বসতবাড়ির শয়নকক্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজিনা খাতুন বিশালপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে। তিনি অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে আরজিনা নিজ শয়নকক্ষে মোবাইল ফোন চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। বিষয়টি তার বাবা দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরজিনাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শেরপুর থানার এসআই (নিঃ) খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শেরপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights