1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্বজুড়ে চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়, বিপাকে লাখো ব্যবহারকারী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্বজুড়ে চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়, বিপাকে লাখো ব্যবহারকারী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। এই কারিগরি ত্রুটির কারণে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে প্রবেশের পর কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে অস্বাভাবিক ফাইল ডাউনলোড হওয়ার মতো অদ্ভুত ঘটনাও ঘটেছে। এই যান্ত্রিক গোলযোগের ফলে ব্যবহারকারীদের মধ্যে বেশ অস্বস্তি তৈরি হয়েছে।

তবে এই বিপর্যয়ের মধ্যেও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে সেবার ভিন্নতা লক্ষ্য করা গেছে। বাংলাদেশে রাত ২টার দিকেও অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পেরেছেন। এদিকে, এই প্রযুক্তিগত সমস্যার সময় অন্যান্য প্রতিদ্বন্দ্বী চ্যাটবটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্যান্য এআই চ্যাটবটের ক্ষেত্রে সমস্যার পরিধি তুলনামূলক অনেক কম ছিল এবং অধিকাংশ ব্যবহারকারীর জন্যই সেগুলোর সেবা সচল ছিল। মূলত চ্যাটজিপিটির নিজস্ব সার্ভার বা সিস্টেমের কোনো বড় ধরনের ত্রুটির কারণেই এই সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights