1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

সরকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে কিচক ব্রিজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার গানম্যান মুক্তারুল এবং স্থানীয় ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত প্রতিমন্ত্রীকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য কালাই হাসপাতালে নিয়ে যান। পরে বিষয়টি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিনকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। আহতদের মধ্যে প্রতিমন্ত্রীকে পরবর্তীতে জিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ ও পরিস্থিতির ওপর নজর রাখছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights