1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘মাত্র’ ১০ মিনিট সময় দেওয়ায় ওয়াকআউট লতিফ সিদ্দিকীর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘মাত্র’ ১০ মিনিট সময় দেওয়ায় ওয়াকআউট লতিফ সিদ্দিকীর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৮ বার
‘মাত্র’ ১০ মিনিট সময় দেওয়ায় ওয়াকআউট লতিফ সিদ্দিকীর
ইয়ুথ ডেস্ক : রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মাত্র ১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
সোমবার (৪ মার্চ) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। দাঁড়িয়ে বক্তব্য শুরুও করেন লতিফ সিদ্দিকী। তবে তিনি বক্তব্য চালিয়ে যাননি।
লতিফ সিদ্দিকী বলেন, উচ্চাসনে যারা বসেন, তাদের নিচে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধ হয় আনন্দ হয়। কিন্তু আমি… মাননীয় স্পিকার, এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই যে ১০ মিনিট আমাকে দিয়েছেন, সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।
এরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। মিনিট দশেক পরে আবার সংসদের কার্যক্রমে অংশ নেন লতিফ সিদ্দিকী। পরে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ তার বক্তব্যে বলেন, লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেওয়ায় তিনি রাগ করেছেন।
তিনি সিনিয়র মানুষ, তাকে হয়ত ১৫ মিনিট দিলে তিনি কথা বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেওয়ার দাবি জানাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com