1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চিনি পুড়ে যাওয়ায়, প্রভাব পড়বে রমজানের বাজারে! - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চিনি পুড়ে যাওয়ায়, প্রভাব পড়বে রমজানের বাজারে!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৪ বার
চিনি পুড়ে যাওয়ায়, প্রভাব পড়বে রমজানের বাজারে!

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রায় ১৬ ঘণ্টা হতে চললেও এখনো জ্বলছে আগুন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী। সর্বশেষ রাত ৯টার দিকে যোগ দেয় সেনাবাহিনীও। সব মিলিয়ে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার ১৮টির বেশি ইউনিট।

সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন এখনো নির্বাপণ করা সম্ভব হয়নি। তবে আগুন কারখানা থেকে বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। চিনি পুড়ে গলে গেছে, সেগুলো এখনো জ্বলছে।

জানা গেছে, রমজান উপলক্ষে সম্প্রতি ব্রাজিল থেকে আনা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি রাখা ছিল কারখানাটিতে। যেগুলো পুড়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

মোহাম্মদ ফয়সাল নামে এক কর্মকর্তা বলেন, কারখানার এক নম্বর ইউনিটটিতে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল। রমজানের জন্য চিনিগুলো আমদানি করা হয়েছিল। সেগুলো পুড়ে গেছে।

এদিকে, এ দুর্ঘটনার প্রভাব চিনির বাজারে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এত চিনি পুড়ে যাওয়ায় প্রভাব রমজানের বাজারে অবশ্যই পড়বে। ভারত থেকে চিনি আমদানির কথা। সেটি হলে কিছুটা প্রভাব কম পড়বে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights