
ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে ওঠা নানা অপবাদের বিষয়ে মুখ খুলেছেন রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দাবি করেন, এখন পর্যন্ত তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াননি।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ধর্মীয় লেবাসে না থাকার কারণে তাকে নানা অপবাদ সহ্য করতে হয়। তিনি আরও অভিযোগ করেন, ইসলাম ও নৈতিকতার মুখোশধারী কিছু রাজনৈতিক দলের নেতারা পর্দাশীল ও বোরকা পরা নারীদের নিয়ে অনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করেন। তাদের এমন কর্মকাণ্ডের অডিও ক্লিপও অতীতে ভাইরাল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।