মঙ্গলবার প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটে একদিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানসূচি শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকায় ফেরার সূচি রয়েছে।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেট নগরীজুড়ে সাজসজ্জার ব্যাপক আয়োজন করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণসহ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

এই সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এরই মধ্যে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সমন্বয় সভার মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচির স্থানগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দায়িত্বরতদের মধ্যে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

মঙ্গলবার প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপলোডের সময় : 10:48:51 am, Monday, 14 September 2026