দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

ঘরের মাঠে দীর্ঘ ৪০ বছরের আক্ষেপ ঘুচিয়ে স্বর্ণপদক জয়ের সুযোগ ছিল আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের সামনে। কিন্তু দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে ভাগ্য সহায় হয়নি দিয়াগো প্লাসেন্তের শিষ্যদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের কাছে ৫-৪ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের।

রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। বলের দখল ও আক্রমণে তারা বারবার চেষ্টা করলেও প্যারাগুয়ের শক্তিশালী ও জমাট রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন স্বাগতিকরা। অন্যদিকে প্যারাগুয়েও বেশ কিছু আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত লড়াই গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে নিজেদের স্নায়ু ধরে রেখে প্যারাগুয়ে তাদের পাঁচটি শটেই গোল নিশ্চিত করে। বিপরীতে আর্জেন্টিনার এক ফুটবলার শট মিস করলে ৫-৪ গোলের জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। তবে পুরো ৯০ মিনিট প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে অচলবস্থা না ভাঙায় খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে।

টুর্নামেন্টজুড়ে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা ছিল বেশ কোণঠাসা। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও তাদের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ও ভেনেজুয়েলার সাথে ১-১ ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ রক্ষা হলো না।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনা সর্বশেষ ১৯৮৬ সালে সোনা জিতেছিল। এবার সেই সাফল্য পাওয়ার হাতছানি থাকলেও ফাইনালের হারের তিক্ততায় রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দিয়াগো প্লাসেন্তের দলকে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

আপলোডের সময় : 08:54:28 am, Sunday, 27 September 2026