মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

প্রবল বর্ষণের কারণে মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই থাকায় খেলা শুরুর তিন ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়। মাঠের পরিস্থিতি খেলার উপযোগী না থাকায় কোনো বল মাঠে গড়ানোর সুযোগই হয়নি। এর মধ্যে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা শুরুর ৩ ঘণ্টা আগে। বৃষ্টির কারণে আগের কয়েকটি ম্যাচ মাঠে গড়ায়নি। তবে বাংলাদেশ দল মাঠে উদ্দেশে রওনা দেয়ার আগেই সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। টানা বৃষ্টির কারণে আজকের দুটো কোয়ার্টার ফাইনালই ভেস্তে গিয়েছে।

ম্যাচটি পরিত্যক্ত হলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার অন্য কোয়ার্টার ফাইনালটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যার ফলে র‍্যাঙ্কিংয়ের সুবিধায় শ্রীলঙ্কাও পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।

আগামী ১ অক্টোবর অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের ফলাফল অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। যদি বৃষ্টির কারণে সেমিফাইনাল ম্যাচটিও মাঠে না গড়ায়, তবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকায় জয়ী হিসেবে পাকিস্তান ফাইনালে উঠে যাবে। কারণ বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে পাকিস্তান।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

আপলোডের সময় : 09:29:32 am, Tuesday, 29 September 2026