বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে তাহলিয়া ম্যাকগ্রা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হবে এই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর। গত জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এটিই অজি নারীদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। বৃষ্টি হলে বিপদ, না হলেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কঠিন পরীক্ষা।

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক সোফি মোলিনু দলের সঙ্গে থাকলেও বাংলাদেশ সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। হিপের ইনজুরি থেকে সদ্য সেরে ওঠায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ সিরিজে দলের নেতৃত্ব দেবেন তাহলিয়া ম্যাকগ্রা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোলিনু আবার দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সিরিজের পরপরই ১৮ অক্টোবর সিডনিতে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ, যেখানেও একই স্কোয়াড বহাল থাকবে। তবে হিপের চোট থেকে মাত্রই সেরে ওঠায় বাংলাদেশ সিরিজে তাঁকে নিয়ে বাড়তি সতর্ক থাকবে অস্ট্রেলিয়ার মেডিক্যাল ও কোচিং স্টাফরা। মোলিনুকে নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে বলে ধারণা করছে অস্ট্রেলিয়া।

দল থেকে ছিটকে গেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তরুণ পেসার লুসি হ্যামিল্টন কোয়াড ইনজুরির কারণে সিরিজের বাইরে রয়েছেন। এছাড়া পিঠের চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার ডার্সি ব্রাউনের। নির্বাচক শাউন ফ্লেগলারের মতে, আগামী বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বাংলাদেশ দলের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী, যা অস্ট্রেলিয়ান ব্যাটারদের উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং মানসম্মত স্পিন ও পেস সামলানোর দারুণ অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে আমাদের ব্যাটারদের উপমহাদেশীয় ধরনের বোলিংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনেরও দারুণ সুযোগ এটি।’।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে তাহলিয়া ম্যাকগ্রা

আপলোডের সময় : 10:23:02 am, Wednesday, 30 September 2026