মেসিহীন আর্জেন্টিনা: বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু

লিওনেল মেসির জাতীয় দল-অধ্যায় শেষের পথে। আনুষ্ঠানিকভাবে বিদায়ের আগে মেসিকে ছাড়াই নতুন বাস্তবতায় পথচলা শুরু করল আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বৃহস্পতিবার ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের দুই অর্ধেই দুটি করে গোল করেছে স্বাগতিকরা। আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ।

ম্যাচ পরিসংখ্যান ও আধিপত্য

  • ম্যাচে ৬৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৬টি শট নেয় আর্জেন্টিনা, যার ছয়টি ছিল লক্ষ্যে।
  • বলিভিয়া পুরো ম্যাচে তিনটি শট নিলেও তার একটিও লক্ষ্য বরাবর ছিল না।
  • সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের প্রথমটিতেই দাপুটে জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা।
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

মেসিহীন আর্জেন্টিনা: বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু

আপলোডের সময় : 10:16:49 am, Thursday, 1 October 2026