সেপ্টেম্বরজুড়ে বিনোদন অঙ্গনে আলোচিত চার ঘটনা

চলতি বছরের সেপ্টেম্বর মাসটি বিনোদন জগতের বিভিন্ন ঘটনার জন্য বেশ আলোচনায় ছিল। এর মধ্যে ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা, অস্কারে বাংলাদেশের সিনেমার মনোনয়ন, রাজধানীতে ধারাবাহিকভাবে বেশ কিছু কনসার্ট স্থগিত এবং তারকাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিশেষ লুকের ছবি বেশ নজর কেড়েছে। নিরাপত্তার কারণে স্থগিত কনসার্ট, টিকিটের টাকা কি ফেরত পাবেন দর্শক।

গত ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে গিয়ে হেনস্তা ও হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তিনি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়েছিলেন। পরিবারসহ পার্কে ঘুরতে বের হলে তিনি হামলার মুখে পড়েন। ঘটনার পর তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় শিল্পীরা মানববন্ধনও করেন।

এদিকে অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। অস্কার বাংলাদেশ কমিটি গত ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। অস্কারের জন্য জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে এটি বাছাই করা হয়। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সেগুলোর মধ্য থেকে ছবিটি বেছে নেয় অস্কার বাংলাদেশি কমিটি।

অন্যদিকে, রাজধানীতে একের পর এক কনসার্ট স্থগিত হওয়ার ঘটনাও সংগীতপ্রেমীদের হতাশ করেছে। ২৫ সেপ্টেম্বর ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টে জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ, জাল, লেভেল ফাইভ, নেমেসিস ও শিরোনামহীন ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। একই দিনে হাবিব ওয়াহিদের সঙ্গে পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের পরিবেশনার কথা ছিল ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ আয়োজনে। এছাড়া ২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’-এ শিরোনামহীন ও মেঘদলের সঙ্গে কাবিশের পরিবেশনার পরিকল্পনা ছিল। শেষ মুহূর্তে অনুমতি এবং নিরাপত্তাজনিত জটিলতায় এই তিনটি অনুষ্ঠানই স্থগিত করা হয়।

এ মাসের অন্য একটি আলোচিত বিষয় ছিল তারকাদের আশির দশকের লুকের ভাইরাল ছবি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক তারকা তাদের পুরোনো দিনের সাজসজ্জার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। পূর্ণিমা, অপূর্ব, ভাবনা, তৌসিফ মাহবুব, তমা মির্জা, পূজা চেরী, সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া ও নাবিলার মতো অনেক তারকা নিজেদের সেই সময়ের আদলে তৈরি ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এসব ছবিতে তাদের পুরোনো সিনেমার নায়িকার সাজ কিংবা সেই আমলের চুলের স্টাইল ও পোশাকের উপস্থাপনা নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলে এবং ঢাকাই সিনেমার সোনালি দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। তারকা থেকে সাধারণ মানুষ—অনেকেই এমন ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

সেপ্টেম্বরজুড়ে বিনোদন অঙ্গনে আলোচিত চার ঘটনা

আপলোডের সময় : 11:14:20 am, Thursday, 1 October 2026