
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিভাজন ও নতুন টুর্নামেন্ট কাঠামো চূড়ান্ত করেছে। এবারের আসরে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের গ্রুপ এ-তে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং একটি কোয়ালিফায়ার দল। অন্যদিকে, গ্রুপ বি-তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অপর একটি কোয়ালিফায়ার দল। আগামী আসরের ‘গ্রুপ এ’-তে একসঙ্গে পড়েছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় থাকা দলগুলো হলো ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলছে। তবে তৃতীয় সহ-আয়োজক নামিবিয়া পূর্ণ সদস্যপদ না পাওয়ায় তাদের বাছাইপর্ব খেলতে হবে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের শীর্ষ আটের বাইরে থাকায় তাদের আয়ারল্যান্ড এবং বিশ্বকাপ লিগ-২ ও কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ দলগুলোর সাথে বাছাইপর্ব লড়তে হবে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে- ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারও সরাসরি বিশ্বকাপে জায়গা পাচ্ছে না। ক্যারিবীয় দলটি বর্তমানে সরাসরি বিশ্বকাপের জন্য নির্ধারিত আটটি স্পটের বাইরে রয়েছে।
১৪ দলের অংশগ্রহণে এবার বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন এনেছে আইসিসি। প্রথম ধাপে র্যাঙ্কিংয়ের নিচের দিকের তিনটি দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে, যার মধ্য থেকে একটি দল পরবর্তী ধাপে উন্নীত হবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্যদের মুখোমুখি হবে। উভয় গ্রুপের শীর্ষ তিনটি দল এবং চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরাটি নিয়ে গঠিত হবে ‘সুপার সেভেন’ পর্ব। এদিকে, ১৪ দলের বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট চালু করেছে আইসিসি।
সুপার সেভেন পর্বে মোট ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে প্রথম ও চতুর্থ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে। জয়ী দুই দল ফাইনাল ম্যাচে অংশ নেবে, যার মাধ্যমে ২০২৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
প্রতিনিধির নাম 

























