বিচ্ছেদের ঘোষণা দিলেন প্রীতম হাসান ও শেহতাজ

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম তাদের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রীতম নিজেই এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের কয়েক বছর পার হতেই তারা আলাদা হয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিলেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ২০২২ সালে ২৮ অক্টোবর দুজন বিয়ে করেছিলেন। ফেসবুকে প্রীতম লিখেছেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে। বর্তমানে আমরা বিয়ে বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে প্রীতম স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্তটি হুট করে নেওয়া হয়নি। বরং দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা এই পরিণতির পথে এগিয়েছেন। প্রীতম আরও জানান, বিচ্ছেদের মতো এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উভয় পরিবারের সদস্য ও স্বজনদের সমর্থন এবং সম্মতি ছিল। ব্যক্তিগত জীবনের এমন একটি সংবেদনশীল সময়ে তিনি সবার কাছে গোপনীয়তা ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন, যাতে তারা এবং তাদের পরিবার এই কঠিন সময়টি সামলে উঠতে পারে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন এই শিল্পী। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বিচ্ছেদের ঘোষণা দিলেন প্রীতম হাসান ও শেহতাজ

আপলোডের সময় : 10:03:22 am, Monday, 5 October 2026