আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন লিওনেল মেসি

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে লিওনেল মেসিকে আর কতদিন দেখা যাবে, সেই অপেক্ষার অবসান ঘটছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন এই বিশ্বজয়ী কিংবদন্তি। ৩৯ বছর বয়সী মেসি এই ম্যাচটির মাধ্যমেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

বিদায়ী ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে রোববার (৪ অক্টোবর) বুয়েনস এইরেসে পৌঁছেছেন মেসি। এর আগে নিজের শহর রোজারিওতে দুই দিন কাটিয়ে তিনি সরাসরি যোগ দেন এজেইজা অনুশীলন কেন্দ্রে। সেখানে সতীর্থদের সঙ্গে রোববার সন্ধ্যায় ৬টায় তিনি অনুশীলনে অংশ নেন। ম্যাচের আগে সোমবার (৫ অক্টোবর) আরও একবার চূড়ান্ত অনুশীলনে নামবে আর্জেন্টিনা দল। এ সময় কোচ লিওনেল স্কালোনি ও মেসি নিজেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলবেন বলে জানা গেছে।

মেসির শেষ ম্যাচটির জন্য বিশেষ নকশায় জার্সি তৈরি করা হয়েছে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির মাঝের সাদা অংশে রাখা হয়েছে জাতীয় পতাকার সূর্যের প্রতীক। সেই সাথে মেসির নাম ও ১০ নম্বর জার্সির পিঠে খোদাই করা থাকবে সোনালি রঙে। ম্যাচ শেষে এই বিশেষ স্মারকটি রাখা হবে মেসির ব্যক্তিগত জাদুঘরে, যেখানে তার অন্যান্য অর্জনের পাশাপাশি এই শেষ ম্যাচের জার্সিটিও সংরক্ষিত থাকবে। মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনও থাকছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন লিওনেল মেসি

আপলোডের সময় : 10:20:33 am, Monday, 5 October 2026