বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা

২০২৩-২৪ মৌসুমে বিধ্বংসী ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্সে এখন যেন এক বড় ধরনের ভাটা পড়েছে। তার মাঠের ছন্দহীনতা সরাসরি প্রভাব ফেলেছে তার বাজারমূল্যেও। প্লেয়ার ভ্যালুয়েশন বিশেষজ্ঞ ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে তার বাজারদর ১৪ কোটি ইউরো থেকে কমে ১৩ কোটি ইউরোতে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে তার সর্বনিম্ন মূল্যায়ন। ২০২৩-২৪ মৌসুমের সেই বিধ্বংসী ভিনিসিয়ুস জুনিয়রের কথা মনে আছে। প্লেয়ার ভ্যালুয়েশন বিশেষজ্ঞ ‘ট্রান্সফারমার্কেট’-এর আগের আপডেটে যা ছিল ১৪ কোটি ইউরো, সেখান থেকে ১০ মিলিয়ন কমে তা এখন ১৩০ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এবার সেই ভিনির পাশে আজকের ভিনিকে দাঁড় করান তো — পার্থক্যটা দেখে সত্যি থ বনে যেতে হয়, একেবারে আকাশ আর পাতাল।

চলতি মৌসুমে মরিনিয়োর রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে ভিনিসিয়ুস তার চেনা ছন্দে নেই। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ৭ ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি। এমনকি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সাম্প্রতিক ডার্বিতেও তার পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। এমন হতশ্রী পারফরম্যান্সই মূলত তার ১ কোটি ইউরো বাজারমূল্য হ্রাসের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ক্ষিপ্র গতি আর দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণে ঝড় তুলে গোল করাটা যিনি প্রায় ডালভাতে রূপ দিয়েছিলেন। পারফরম্যান্সের এমন ভাটায় স্বাভাবিকভাবেই ফুটবলারদের মূল্যও কমতে থাকে।

ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে থাকাকালীন ২০২৪ সালের ডিসেম্বরে ভিনিসিয়ুসের বাজারমূল্য ছিল ২০ কোটি ইউরো, যা তাকে বিশ্বের যৌথভাবে শীর্ষ দামী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তবে গত ১৮ মাসে সেই দাম ৭ কোটি ইউরো কমেছে। বর্তমানে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড। বর্তমান এই পতনের ফলে বিশ্বের সেরা দামী খেলোয়াড়দের তালিকায় ভিনিসিয়েস এখন ১০ নম্বর অবস্থানে পিছিয়ে পড়েছেন। রিয়াল মাদ্রিদেই তার সতীর্থ কিলিয়ান এমবাপে রয়েছেন ৩ নম্বর অবস্থানে এবং জুড বেলিংহাম রয়েছেন ৫ নম্বরে।

ভিনিসিয়েসের বাজারমূল্য কমলেও উল্টো পথে হাঁটছেন রিয়াল মাদ্রিদের আইভোরিয়ান তারকা ইয়ান দিওমান্দো। ৯ কোটি ইউরো থেকে তার বাজারদর লাফিয়ে ১২ কোটি ইউরোতে গিয়ে ঠেকেছে। এর ফলে তিনি ভিনিসিয়েসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এবং খুব শীঘ্রই হয়তো তাকে পেছনে ফেলে দেবেন। ক্যারিয়ারের সেরা সময় ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে পার করা ভিনিসিয়েস এখন নিজেকে পুরনো ছন্দে ফেরাতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা

আপলোডের সময় : 09:23:14 am, Thursday, 8 October 2026