
ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক আন্দোলন চলাকালে পুলিশি হেফাজতে নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও শিল্পী লেখা ওয়াশিংটন। গত ১০ অক্টোবর আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে আয়োজিত কর্মসূচিতে অভিনেতা ইমরান খানের সঙ্গে অংশ নিয়ে আটক হন তিনি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধন ও নিবন্ধনের অনিয়মের প্রতিবাদে এই আন্দোলন আয়োজন করা হয়েছিল। আটক হওয়ার পর পুলিশি গাড়িতে বসে ইমরান একটি ছবি শেয়ার করে মজার ছলে লেখেন যে তাঁদের গাড়িতে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, গাড়ি থেকে ভিডিও বার্তা পোস্ট করে নিজেদের আটকের খবর ও গন্তব্যের তথ্য অনুসারীদের জানান লেখা।
বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে আগে ইমরান জানিয়েছিলেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি সেখানে গিয়েছেন। জনগণের চলাচলের স্বাধীনতা সীমিত করার ও কণ্ঠরোধের কারণ বুঝতেই তাঁর এই অংশগ্রহণ। পরবর্তীতে উভয়কেই ছেড়ে দেয় পুলিশ। তবে এই ঘটনার পর থেকে ইমরান খানের পাশাপাশি লেখাকে নিয়েও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। তাঁর নকশায় ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে মিশেছে কল্পনাপ্রবণতা।
১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্ম নেওয়া লেখার শৈশব ও কৈশোরের অনেকটাই কেটেছে তামিলনাড়ুতে। চারুকলা, শিল্প ও নকশার প্রতি ছোটবেলা থেকেই তাঁর গভীর আগ্রহ ছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন থেকে লাইফস্টাইল প্রোডাক্ট ডিজাইনে পড়াশোনা শেষ করে পরবর্তীতে চলচ্চিত্র ও ভিডিও যোগাযোগের ওপর শিক্ষা গ্রহণ করেন তিনি। মডেল ও ভিডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করলেও তামিল ও তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত পরিচিতি পান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জয়মকোন্ডান’, ‘ভেদাম’ ও ‘ভা’। এছাড়া হিন্দি ছবি ‘মাতৃ কী বিজলি কা মণ্ডোলা’-তেও তিনি অভিনয় করেছেন, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ইমরান খান। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জয়মকোন্ডান’, ‘ভেদাম’ ও ‘ভা’।
অভিনয়ের পাশাপাশি একজন স্বতন্ত্র নকশাবিদ ও দৃশ্যশিল্পীর জায়গা তৈরি করেছেন লেখা। তৈরি করেছেন অভিনব নানা ধরনের আসবাব, ভাস্কর্য ও শিল্পকর্ম। ২০১৪ সালে নিজের তৈরি লাইফস্টাইল ব্র্যান্ড ‘আজ্জি—দ্য অড প্রোডাক্ট কোম্পানি’ নিয়ে ব্যাপক সাড়া পান তিনি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নেভাডায় বিখ্যাত ‘বার্নিং ম্যান’ উৎসবের অংশ হিসেবে দ্বিতীয় চাঁদের আদলে একটি বিশাল শিল্পস্থাপনা নির্মাণ করে শিল্পী হিসেবে নিজের ভিন্নধারার সৃজনশীলতার পরিচয় দেন। দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, কাজ করেছেন মডেল ও ভিডিও জকি হিসেবে, আবার শিল্পী হিসেবেও গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। নকশা ও শিল্পচর্চায় নিজের জায়গা তৈরি করতে চেয়েছেন তিনি।
ইমরান খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে ২০২৪ সালে, যখন এক সাক্ষাৎকারে তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন ইমরান। করোনাকালের লকডাউনের সময় দুজনের সম্পর্ক ঘনীভূত হয়। ২০১১ সালে অবন্তিকা মালিককে বিয়ে করেছিলেন ইমরান এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে লেখা ওয়াশিংটনও তাঁর আগের সঙ্গীর কাছ থেকে আলাদা হয়ে যান। ইমরান ও অবন্তিকার ‘ইমারা’ নামের একটি কন্যাসন্তান রয়েছে। ইমরান বিভিন্ন সময়ে জানান, তাঁর মানসিক শক্তি অর্জন ও জীবনের অগ্রযাত্রায় মেয়ে এবং প্রেমিকা লেখার অবদান অপরিসীম। ইমরান খানের সঙ্গে প্রেম ইমরান খানের সঙ্গে লেখার সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দুজনের ঘনিষ্ঠতা বাড়ে করোনাকালের লকডাউনের সময়। ইমরান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর মেয়ে ও প্রেমিকা তাঁর জীবনে ভালোবাসা, মানসিক শক্তি ও ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের আন্তধর্মীয় সম্পর্কের কারণে অনলাইনে চরম কটূক্তি ও বিদ্বেষের মুখে পড়েন লেখা। এ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি জানান, তাঁর ছবি ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চেষ্টা তাঁর ব্যক্তিগত মূল্যবোধের পরিপন্থী। একজন নারীকে শুধু তাঁর পুরুষ সঙ্গীর পরিচয়ে মূল্যায়নের মানসিকতা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, প্রায় এক দশক চলচ্চিত্রে অভিনয়ের পর স্বাধীনভাবে নিজের আর্থিক ও বুদ্ধিবৃত্তিক পরিচয় গড়ে তুলতেই তিনি শিল্পের জগতে মনোযোগ দিয়েছেন।
প্রতিনিধির নাম 

























