1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাদরাসা শিক্ষকদের ইংরেজি শেখাবে ব্রিটিশ কাউন্সিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাদরাসা শিক্ষকদের ইংরেজি শেখাবে ব্রিটিশ কাউন্সিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১৯ বার
মাদরাসা শিক্ষকদের ইংরেজি শেখাবে ব্রিটিশ কাউন্সিল
মাদরাসা শিক্ষকদের ইংরেজি শেখাবে ব্রিটিশ কাউন্সিল

ইয়ুথ ডেস্ক : সারা দেশে মাদরাসা শিক্ষকদের ইংরেজি ভাষা ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের (ডিএমই) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্রিটিশ কাউন্সিল। এই সমঝোতার আওতায় বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (বিএমটিটিআই) শিক্ষক এবং দেশজুড়ে বিভিন্ন মাদরাসায় কর্মরত ইংরেজি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে ব্রিটিশ কাউন্সিল।

বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৭ ফেব্রুয়ারি এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদরাসা শিক্ষা শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী মাদরাসায় অধ্যয়ন করছে। ইবতিদায়ী (প্রাথমিক), দাখিল (মাধ্যমিক), আলিম (উচ্চ মাধ্যমিক), ফাজিল এবং কামিল পর্যায়ে মোট ১৩ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান কার্যক্রমের সঙ্গে জড়িত।

এছাড়া, প্রাথমিক শিক্ষা-পরবর্তী (পোস্ট প্রাইমারি) পর্যায়ে প্রায় ২৭ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। মাদরাসায় প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষক কর্মরত।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের (ডিএমই) অধীনে একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষকের পেশাগত উন্নয়নের দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠান।

বিএমটিটিআই একটি ইন-সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করে। এছাড়া, মাদরাসা শিক্ষাব্যবস্থায় বিভিন্ন পর্যায়ে নিয়োজিত শিক্ষকদের জন্য ইংরেজিসহ বিভিন্ন বিষয়-ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য ৭২-ঘণ্টার একটি অনলাইন কোর্স (ইংরেজি ভাষা) আছে।

এই কোর্সগুলো বিএমটিটিআই অনুষদের ইংরেজি ভাষায় দক্ষ সদস্য এবং ফ্রিল্যান্স প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেলেন সিলভেস্টার বলেন, এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। ইন্টারনেটে পাওয়া যায় এমন তথ্যের ৫০ শতাংশেরও বেশি লেখা থাকে ইংরেজিতে; সুতরাং প্রতিটি শিক্ষার্থীর জন্য ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ।

ইংরেজি শিক্ষা সাফল্যের চাবিকাঠি এবং ব্রিটিশ কাউন্সিলের এ বিষয়ক দক্ষতা রয়েছে। ব্রিটিশ কাউন্সিল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা ও শিখনক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বলেন, আমাদের অধীনে প্রায় ৯ হাজার মাদরাসা এবং শিক্ষা প্রদানের জন্য ৩০ হাজারেরও বেশি কর্মী রয়েছে। কিন্তু তাদের প্রশিক্ষণের জন্য মাত্র ১টি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে।

শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি না করে শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব না। মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ব্রিটিশ কাউন্সিল শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) হেলেন সিলভেস্টার; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক টম মিশশা; বিএমটিটিআই- এর প্রিন্সিপাল অধ্যাপক মাহমুদুল হক এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights