কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫ পর্যটক

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজন পর্যটকের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঘটনায় পর্যটকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনার খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির পুরো স্থাপনাটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। উদ্ধারকাজ শেষ হলে মৃত্যুর প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫ পর্যটক

আপলোডের সময় : 11:04:19 am, Saturday, 17 October 2026