যারা ৭ই মার্চ পালন করে না তাদের নিয়ে সন্দেহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

ইয়ুথ ডেস্ক :  জাতির পিতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা ৭ মার্চ মানে না বা পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে কিনা সন্দেহ আছে।

বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘যারা আজ ৭ মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি সন্দেহজনক। ৭ মার্চ ছাড়া বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতা হতে পারে না।’ এর আগে, ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান তিনি। পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রীপ্রতিম সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জনপ্রিয় সংবাদ

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Verified by MonsterInsights

যারা ৭ই মার্চ পালন করে না তাদের নিয়ে সন্দেহ

আপলোডের সময় : 04:22:57 am, Thursday, 7 March 2024