1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট ছাড়লেন মাসাকাদজা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট ছাড়লেন মাসাকাদজা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৪ বার
ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট ছাড়লেন মাসাকাদজা
হ্যামিল্টন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে জিম্বাবুয়ে ক্রিকেটের দায়িত্ব নেন হ্যামিল্টন মাসাকাদজা। প্রায় পাঁচ বছর ধরে ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পালন করার পর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি।

কোন ব্যর্থতা? একমাত্র পূর্ণ সদস্য হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না জিম্বাবুয়ে। বাছাইয়ে তারা উগান্ডার কাছে বিস্ময়করভাবে হেরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের টিকিট কাটতে পারেনি তারা।

প্রধান কোচ ডেভ হাউটন সরে দাঁড়ানোর তিন মাস পর পদত্যাগ করলেন মাসাকাদজা। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমাদের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতা ভালোভাবে বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা আমার দায়।

আমার মেয়াদে অনেক উন্নতি হয়েছে, কিন্তু ব্যাপার হলো উগান্ডার কাছে আমাদের বিস্ময়কর হারের পর আইসিসির একমাত্র পূর্ণ সদস্য হিসেবে আগামী বিশ্বকাপে অংশ নিতে পারছি না। এটা সত্যিই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যর্থতার একটি এবং ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আমি পূর্ণ দায়িত্ব নিচ্ছি।’

জিম্বাবুয়ে ক্রিকেটে অন্য কোনও দায়িত্বে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন মাসাকাদজা, ‘এই সিদ্ধান্ত নেওয়া ছিল খুব কঠিন এবং আমি জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি পুরোপুরি দায়বদ্ধ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে চায় জিম্বাবুয়ে ক্রিকেট এবং আমি অন্য কোনোভাবে দায়িত্ব পালন করতে খুবই আগ্রহী।’

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights