1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গুয়ার্দিওলার বিশ্বাস, আবার ডাগআউটে ফিরবেন ক্লপ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গুয়ার্দিওলার বিশ্বাস, আবার ডাগআউটে ফিরবেন ক্লপ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২১ বার
গুয়ার্দিওলার বিশ্বাস, আবার ডাগআউটে ফিরবেন ক্লপ

স্পোর্টস ডেস্ক : পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ্যায়ে তার সবচেয়ে বড় প্রতিপক্ষদের একজন হয়ে উঠেছেন ইয়ুর্গেন ক্লপ। কিছুদিনের মধ্যে যদিও সেই লড়াই শেষ হতে যাচ্ছে; চলতি মৌসুম শেষে যে লিভারপুল ছেড়ে যাচ্ছেন ক্লপ।

তবে গুয়ার্দিওলার দৃঢ় বিশ্বাস, অ্যানফিল্ডে না থাকলেও অন্য কোনো দলের ডাগআউটে ঠিকই ফিরবেন এই জার্মান কোচ। বরুসিয়া ডর্টমুন্ডকে দুটি বুন্ডেসলিগা শিরোপা জেতানো ক্লপকে অনেক আশা নিয়ে ২০১৫ সালে অ্যানফিল্ডের দায়িত্ব দেয় লিভারপুল কর্তৃপক্ষ। হতাশ করেননি তিনি।

মাঝের ৯ বছরে দলটিকে এনে দেন সাতটি শিরোপা। তবে গত জানুয়ারিতে আচমকাই সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্লপ। কারণ হিসেবে দেখান বহুদিনের কোচিং ক্যারিয়ারের ‘ক্লান্তি’। একই সঙ্গে ইঙ্গিত দেন, কোচিংয়ে আর কখনও না ফেরার। তবে ২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়া গুয়ার্দিওলা মনে করেন, তার দীর্ঘদিনের ডাগআউটের প্রতিপক্ষ কিছুদিন বিরতি নিয়ে ঠিকই ফিরবেন ডাগআউটে। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই কোচের দল।

শুক্রবার সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেন গুয়ার্দিওলা। “আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তার সঙ্গে কথা বলেছি এবং আমার মনে হয়েছে যে, তিনি পরবর্তীতে কোনো এক সময়ে ফিরবেন। তিনি ফুটবল ভালোবাসেন। খেলাটির প্রতি তার আবেগ এখনও আছে।” “ওই সিদ্ধান্তের পেছনের কারণটা তিনি দারুণভাবে ব্যাখ্যা করেছেন।

সুতরাং, প্রিমিয়ার লিগে শেষবারের মতো আমরা মুখোমুখি হতে যাচ্ছি। তবে এফএ কাপে আবারও আমরা মুখোমুখি হতে পারি। দেখা যাক, কী হয়।” প্রিমিয়ার লিগে গত ছয় মৌসুমে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সিটি, একবার লিভারপুল। এবারও পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে তারা।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি। আর সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights