1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকায় এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকায় এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশের পথে কোমরপুর নামক স্থানে দলীয় নেতাকর্মীরা বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে বরণ করে ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে সকাল থেকে পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে পলাশবাড়ী পৌর শহরের মহিলা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দলীয় নেতাকর্মীরা মিলিত হয়।

পরে ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার প্রবেশদ্বার কোমরপুর বাজারে দলীয় নেতাকর্মীরা বরণ করেন এরপর তিনি দলীয় নেতাকর্মীসহ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী এলাকা পলাশবাড়ী পৌর শহরের প্রবেশ করেন।

এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীরমুক্তিযোদ্ধাগণ এ্যাড উম্মে কুলসুম স্মৃতির হাতে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,তাতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,বঙ্গবন্ধু সৈনিকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা,স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ সর্বসাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com